এবার এপিক গেমসের অ্যাকাউন্ট বাতিল করলো অ্যাপল

২৯ আগষ্ট, ২০২০ ০৪:০০  
আইনী লড়াইয়ের জেরে এবার অ্যাপ স্টোর থেকে এপিক গেমসের অ্যাকাউন্ট বাতিল করেছে অ্যাপল। শুক্রবার অ্যাপলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স। সম্প্রতি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানের ইন-অ্যাপ পেমেন্ট গাইডলাইন নিয়ে আপত্তি তোলে ফোর্টনাইট নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। বিষয়টি ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে ফোর্টনাইটের নতুন সিজন শুরু হয়েছে। তবে সেটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন না। তবে অ্যাকাউন্ট বাতিল হলেও এপিক গেমসের আনরিয়েল ইঞ্জিনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে অ্যাপল। এই সফটওয়্যার টুলের মাধ্যমে অন্যান্য হাজারো অ্যাপ নির্মাতারা নির্ভর করেন। তাই টুলটি ব্যবহারকারীদের চিন্তার কারণ নেই। ডিবিটেক/বিএমটি